বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপিত বিমান বাংলাদেশে

ঢাকা: নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল দিবস উদযাপন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বুধবার (১৮ অক্টোবর)সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীন, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম, বিমানের পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীরা বিমানের প্রধান কার্যালয় বলাকায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
আরও পড়ুন: নেটওয়ার্ক সম্প্রসারণ করলো বাংলালিংক
বিমানের প্রধান কার্যালয় বলাকায় বিমানের কর্মকর্তা-কর্মচারীদের প্লে-গ্রুপ থেকে সপ্তম শ্রেণিতে অধ্যায়নরত সন্তানরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ও অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বলাকা লবিতে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় শেখ রাসেল দিবসের বিশেষ প্রামাণ্যচিত্র ‘একটি স্বপ্নের নাম শেখ রাসেল’ প্রদর্শিত হয়।
এ ছাড়া ১৮ অক্টোবর ঢাকা থেকে বিমানের বহির্গামী সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটে শিশু যাত্রীদের মাঝে স্মারক উপহার দেয়া হয় ও ফ্লাইটে শেখ রাসেল দিবসের ঘোষণা প্রচার করা হয়।
-B










