বিজয় দিবস উদযাপন করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ঢাকাঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের সঙ্গে সঙ্গে বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবন, মতিঝিল জেলা বিক্রয় অফিস, বিমানের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্টেশনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
দিবসটি উপলক্ষে বলাকা ভবন চত্বরে অবস্থিত স্মৃতিস্তম্ভে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো এবং দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়াও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে। এ সময় বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান, বিমানের পরিচালক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ বিমানের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিমান কেন্দ্রিক বিভিন্ন ট্রেড ইউনিয়ন বা অ্যাসোসিয়েশন সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। বলাকা ভবন, মতিঝিল জেলা বিক্রয় অফিসসহ বিমানের অভ্যন্তরীণ স্টেশসগুলোতে আলোকসজ্জায় সজ্জিত করা হয়। বিজয় দিবস উপলক্ষে কেবিন ক্রুরা বিমানের সব ফ্লাইটে যাত্রীদের শুভেচ্ছা জানান।
এছাড়া সমাজসেবা অধিদফতর পরিচালিত সরকারি শিশু পরিবার (বালিকা), তেজগাঁওয়ে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) থেকে খাবার সরবরাহ করা হয়েছে।
-B










