৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ‘মুজিবের বাংলাদেশ- বিমান হাফ ম্যারাথন ২০২৩’

ঢাকাঃ জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বছর আকাশে ডানা মেলার ৫১ বছর পূর্ণ করেছে। এই গৌবরময় পথচলাকে স্মরণীয় করতে বিমান আয়োজন করতে যাচ্ছে ‘মুজিবের বাংলাদেশ-বিমান হাফ ম্যারাথন ২০২৩’।
দেশি-বিদেশি প্রায় ২০০০ প্রতিযোগীর অংশগ্রহণে ৩ ফেব্রুয়ারি রানার্স প্যারাডাইস খ্যাত হাতিরঝিল এলাকায় ভোর ০৬:০০টা থেকে ২১.১ কিলোমিটার হাফ ম্যারাথন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।
এদিন সকাল ০৭:৩০ টায় হাতিরঝিল এম্ফিথিয়েটারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোস্তফা কামাল উদ্দীন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিউল আজিম। ম্যারাথন প্রতিযোগিতার রেস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন বিমানের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।
০১ ও ০২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ বিমানের প্রধান কার্যালয় বলাকায় রেস এক্সপো অনুষ্ঠিত হবে এবং প্রতিযোগিদের মাঝে রেস কিট সরবরাহ করা হবে।
উল্লেখ্য, ২০২২ সালেও বিমান জাকজমকপূর্ণভাবে হাফ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছিল।
- T










