‘ভুয়া’ নিয়োগ বিজ্ঞপ্তি সতর্ক করল বিমান
A
মনিটর রিপোর্ট
Published: December 14, 2023 | 12:00 AM1 min read

ঢাকা: ‘পাসপোর্ট চেকার’ পদে ২৫ হাজার টাকা বেতনের প্রলোভন দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্রতারকচক্র।
বুধবার (১৩ ডিসেম্বর)এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধরনের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির ফাঁদে পা না দিতে সতর্ক করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লোগো সংবলিত অসত্য নিয়োগ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেটা কর্তৃপক্ষের নজরে এসেছে।
ফেসবুক, মেসেঞ্জার, ইমোতে এ ধরনের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রকাশ করেনি।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, তাদের সব নিয়োগ বিজ্ঞপ্তি অফিশিয়াল ওয়েবসাইটে (www.biman.gov.bd) এবং বহুল প্রচারিত জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
-B
Spread the word










