এক বছরে বিমানের আয় ১০৫৭৫ কোটি টাকা

ঢাকাঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিগত ২০২৩-২০২৪ অর্থবছরে ১০ হাজার ৫৭৫ কোটি টাকা আয় করেছে, যার পরিমাণ পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৯.৫০ শতাংশ বেশি।
একই সঙ্গে ২০২৩-২০২৪ অর্থবছরে বিমান ১ হাজার ৫৫৬ কোটি টাকা অপারেশনাল মুনাফা অর্জন করেছে, তবে এক্সচেঞ্জ লস ও ট্যাক্স পরবর্তী ২৮২ কোটি টাকা নিট মুনাফা অর্জিত হয়েছে।
এ অর্থবছরে ২১টি উড়োজাহাজের মাধ্যমে দেশি-বিদেশি ৩০টি গন্তব্যে মোট ৩ কোটি ৩৬ লাখ ৩ হাজার ৬৮৫ জন যাত্রী পরিবহন করেছে বিমান যা আগের অর্থবছরের তুলনায় প্রায় এক লাখ বেশি। এ ছাড়া ৪৩ হাজার ৪৪ মেট্রিক টন কার্গো পরিবহন করে ৬৩৭ কোটি টাকা আয় করেছে যা আগের বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি।
এছাড়াও ৪৩ হাজার ৪৪ মেট্রিক টন কার্গো পরিবহন করে ৬৩৭ কোটি টাকা আয় করেছে, যা গত বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি। ২০২৩-২০২৪ অর্থবছরে বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ লাখ ৫০ হাজার ২২২ মেট্রিক টন কার্গো হ্যান্ডেল করে, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৩৩ দশমিক ১ শতাংশ বেশি। বিমান বিদেশি ৩২টি যাত্রীবাহী এয়ারলাইন্স ও ১৭টি কার্গো এয়ারলাইন্সকে গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবা দিয়েছে।
বিভিন্ন নন-শিডিউল ফ্লাইটে ২০২৩-২০২৪ অর্থবছরে বিদেশি এয়ারলাইন্সের ৩৩ হাজার ২৯৭টি ফ্লাইটের ৬৬ লাখ ৩২ হাজার ৭৬০ জন যাত্রীকে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়েছে বিমান।
শনিবার (২১ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বার্ষিক সাধারণ সভায় বিগত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী। সভায় বিমান পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও শেয়ার হোল্ডারদের মধ্যে অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
-B










