বোয়িং ৭৩৭ বন্ধের পরামর্শ ছিল প্রকৌশলীদের
দ্বিতীয়বারের মতো ভয়াবহ দুর্ঘটনার পর ২০১৯ সালের মার্চে বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের উড্ডয়ন বন্ধ রাখার কথা বলেছিলেন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) কিছু প্রকৌশলী। এজেন্সি কোনো পদক্ষেপ নেয়ার আগেই এ কথা জানিয়েছিলেন তারা।
ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্টের অফিস অব ইন্সপেক্টর জেনারেল এক প্রতিবেদনে বলা হয়, এফএএ কর্মকর্তাদের রিভিউয়ের ই-মেইল এবং ইন্টারভিউ থেকে জানা গেছে, বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার সে সময় ফ্লাইট পরিচালনায় উড়োজাহাজটি ব্যবহার না করার কথা জানান। ইন্দোনেশিয়া ও ইথিওপিয়ায় ৭৩৭ ম্যাক্স দুর্ঘটনার পরে এমন পরামর্শ দেয়া হয়। তার পরও হেডকোয়ার্টারে এজেন্সির কর্মকর্তারা এবং সিয়াটেল (এয়ারক্রাফট সার্টিফিকেশন অফিস) এমন সিদ্ধান্ত গ্রহণ করেনি।
২০১৯ সালের ১৩ মার্চ ম্যাক্স নামিয়ে নেয় এফএএ এবং ২০২০ সালের নভেম্বরে গিয়ে ফ্লাইট থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। এর মধ্যে বোয়িং বেশকিছু সফটওয়্যার আপগ্রেড এবং ট্রেনিংয়েও পরিবর্তন আনে।
-B










