ধর্মঘটে যেতে পারেন বোয়িংয়ের ৩২ হাজার কর্মী
A
মনিটর রিপোর্ট
Published: September 03, 2024 | 12:00 AM1 min read

ভার্জিনিয়া: ছয় বছর ধরে একের পর এক খারাপ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে উড়োজাহাজ নির্মাতা জায়ান্ট বোয়িং।
সর্বশেষ খবর হলো শিগগিরই ধর্মঘটে যেতে পারেন কোম্পানিটির ৩২ হাজার কর্মী।
১২ সেপ্টেম্বর বোয়িংয়ের সঙ্গে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব মেশিনিস্টের চুক্তির মেয়াদ পূর্ণ হবে। কোম্পানির ওয়াশিংটন প্ল্যান্টের কর্মীরা বলছেন, দুই পক্ষ নতুন কোনো চুক্তিতে পৌঁছতে না পারলে তারা ধর্মঘটে যেতে প্রস্তুত। সর্বশেষ ২০১৬ সালে এ অঞ্চলে ধর্মঘট পালন করেছিলেন বোয়িংয়ের কর্মীরা।
-B
Spread the word










