বোমা আতঙ্ক, জরুরি অবতরণ জাপানি উড়োজাহাজের

বোমা আতঙ্কে জাপানের একটি উড়োজাহাজ ১৩৬ জন যাত্রী নিয়ে জরুরি অবতরণ করেছে।
শনিবার (০৭ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে জাপান কোম্পানি পরিচালিত জেটস্টার অভ্যন্তরীণ ফ্লাইটটি জরুরি অবতরণ করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
দেশটির পুলিশ এক বিবৃতিতে জানায়, শনিবার (০৭ জানুয়ারি) সকালে টোকিরও নারিতা বিমানবন্দরে জার্মানির এক ব্যক্তির কাছ থেকে একটি কল আসে। ইংরেজিতে ওই ব্যক্তি বলেন, ওই ফ্লাইটে বোমা রেখেছেন তিনি। এরপরই সতর্ক অবস্থানে যায় পুলিশ।
বিমানবন্দরের একজন মুখপাত্র জানান, ফুকাকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর নারিতা থেকে ছেড়ে যাওয়া উড়োজাহাজটিকে জরুরি ভিত্তিতে চুহুবু বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেয়া হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জরুরি অবতরণের পর ওই ফ্লাইটে থাকা ৬ ক্রু এবং ১৩৬ জন যাত্রীকে দ্রুত উদ্ধার করা হয়। জানা গেছে, এ ঘটনায় ৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
বিমানবন্দরের মুখপাত্র বলেন, এয়ারবাস ‘এ৩২০’ পরিচালনা করে আসছিল জেটস্টার। উড়োজাহাজটিতে তল্লাশি করে কোনো বিস্ফোরকদ্রব্য পাওয়া যায়নি। এ ঘটনায় বিস্তর তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
-B










