জাতির পিতার ১০২তম জন্মবার্ষিকী উদযাপন করে বেবিচক

ঢাকাঃ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করে। দিনের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৬:৩০ টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান এর নেতৃত্বে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীগণের উপস্থিতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ১০:৩০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও তাঁর উল্লেখযোগ্য অবদান সমূহের উপর প্রবন্ধ পাঠ এবং আলোচনার মাধ্যমে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। মুজিব বর্ষ উপলক্ষ্যে সিভিল এভিয়েশন এর নিয়ন্ত্রণাধিন ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি ও মেধাবী ২৯২ জন শিক্ষার্থীকে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি প্রদানের জন্য মনোনীত করা হয়।
আলোচনা অনুষ্ঠান শেষে ১০ জন শিক্ষার্থী আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির নিকট হতে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি গ্রহণ করেন। বৃত্তি প্রদান শেষে বিশেষ আলোচনা অনুষ্ঠানে বেবিচকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীগণসহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও অভিভাবকগণ বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানটি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থী ও অভিভাবকগণ ফেসবুক পেজে অনুষ্ঠানটি সরাসরি দেখতে পান।
বাদ যোহর বেবিচক এর সিভিল এভিয়েশন ট্রেনিং সেন্টার জামে মসজিদে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। উক্ত মোনাজাতে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর পরিবার পরিজনসহ দেশবাসীর জন্য মঙ্গল কামনা করা হয়।
দিবসের কর্মসূচী আয়োজনের সময় সিএএবি’র চেয়ারম্যান মহোদয়ের সাথে ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীগণ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে স্বত:স্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করেন।
- T










