রিজার্ভ বাড়াতে বাংলাদেশ বিমানে যাতায়াতের আহ্বান

ভিনদেশি এয়ারলাইন্সে যাতায়াতে প্রবাসীদের আয়ের বড় একটি অংশ চলে যায়। সরকার তাই প্রবাসীদের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান সংযুক্ত করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দিক।
মঙ্গলবার সার্কের সিটি টাওয়ার হোটেলে কুয়েতে বাংলাদেশ প্রেস ক্লাব ও বাংলাদেশি জাতীয় চ্যানেলের সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে রিজার্ভ বাড়াতে বাংলাদেশ বিমানে যাতায়াতের আহ্বান জানান আবু বক্কর সিদ্দিক।
আবু বক্কর সিদ্দিক আরও বলেন প্রবাসীদের আয় দেশের রিজার্ভ বৃদ্ধি ও দেশে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রবাসীদের জন্য সরকার যত বেশি সুযোগ সুবিধা প্রদান করবে এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে তত বেশি রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হবে। প্রবাসীরা ভালো থাকলে দেশের উন্নয়নে গতি বৃদ্ধি পাবে। এছাড়াও দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের যথাযথ মূল্যায়ন জরুরি বলে মনে করেন প্রবাসী সংবাদকর্মীরা।
এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সহ-সভাপতি মোহা. জালাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল আমিন রানা, একাত্তর টিভি প্রতিনিধি সাদেক রিপন, যমুনা টিভি প্রতিনিধি হেব্জু মিয়া, এসএ টিভি প্রতিনিধি সেলিম হাওলাদার, যায়যায় দিন পত্রিকার প্রতিনিধি আবু বক্কর পাভেল, ডিবিসি নিউজ প্রতিনিধি মহসিন পারভেজ, দৈনিক একুশে সংবাদ প্রতিনিধি জসিম উদ্দিন ভুঁইয়া, কোয়ালিটি বাংলা টিভির প্রতিনিধি আলাল আহমেদসহ বিমান অফিসের কর্মকর্তা সামসুল আলম তুহিন ও গিয়াস উদ্দিন প্রমুখ ।
-B










