বাণিজ্য মেলায় বিকাশে কেনাকাটায় ক্যাশব্যাক অফার

ঢাকা : আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কেনাকাটায় বিকাশে পেমেন্টের মাধ্যমে মূল্য পরিশোধ করলে গ্রাহকরা পাচ্ছেন ক্যাশব্যাক ও রিচার্জ কুপন অফার।
রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিসিএফইসি) আয়োজিত মেলার শেষদিন পর্যন্ত এ অফার চলবে।
মেলা থেকে পছন্দের পণ্য ও সেবা নিয়ে বিকাশ অ্যাপ থেকে কিউআর স্ক্যান করে, পেমেন্ট গেটওয়ে বা অ্যাপে সংযুক্ত ভিসা কার্ড থেকে সরাসরি বিকাশ পেমেন্ট করা যাবে। এছাড়া *২৪৭# ডায়াল করেও পেমেন্ট করার সুযোগ রয়েছে।
গ্রাহকরা নির্দিষ্ট স্টল থেকে পোশাক, প্রসাধনী, খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে বিকাশে মূল্য পরিশোধ করলেই ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। পাশাপাশি ন্যূনতম ১ হাজার টাকা পেমেন্টে একবার ৫০ টাকার মোবাইল রিচার্জ কুপন পাওয়া যাবে। সেটি ব্যবহার করতে পরবর্তী দুই দিনের মধ্যে ন্যূনতম ১০০ টাকা বিকাশ থেকে রিচার্জ করতে হবে।
-B










