সাজেকে পর্যটকবাহী গাড়ি ছাড়ার সময়ে পরিবর্তন
A
মনিটর রিপোর্ট
Published: January 11, 2023 | 12:00 AM1 min read
রাঙামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি ছাড়ার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বাঘাইহাট জোনের জোন কমান্ডারের পক্ষে মেজর আকতার বিন মুকতাদিরুল গানিউল রহমান সই করা এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, সাজেকগামী পর্যটকদের প্রবেশের সময় সকাল সাড়ে ১০টার পরিবর্তে বেলা ১১টা করা হয়েছিল। কিন্তু ২৬ ডিসেম্বর বাঘাইহাট জোন কমান্ডারের কাছে সাজেকের কটেজ মালিক সমিতি একটি আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে পুনরায় বাঘাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেকগামী পর্যটকদের সকালের গাড়ি প্রবেশের সময় বেলা ১১টার পরিবর্তে সকাল ১০টা এবং সাজেক থেকে বাঘাইহাটে ফিরে যাওয়ার সময় বিকেল ৩টার পরিবর্তে দুপুর ২টা করা হয়েছে।
-B
Spread the word










