ইসলামী ব্যাংকের নাম পরিবর্তন
A
মনিটর রিপোর্ট
Published: August 04, 2023 | 12:00 AM1 min read

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। কোম্পানিটির নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির নাম “ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড” এর পরিবর্তে “ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি” করার প্রস্তাব করার প্রস্তাব করা হয়েছিল, যা ডিএসই অনুমোদন করেছে।
আগামী ৬ আগস্ট ২০২৩ তারিখ থেকে কোম্পানিটির নাম “ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি” কার্যকর হবে।
এছাড়া কোম্পানির অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।
-B
Spread the word










