ট্যুরিজম বোর্ডের গভর্নিং বডিতে পরিবর্তন

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের গভর্নিং বডি পুনর্গঠন করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই পরিবর্তন আনা হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবকে বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।
এছাড়া বোর্ডের অন্যান্য সদস্যরা হচ্ছেন—অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা।
বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন—পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান, এস.এন মঞ্জুর মোর্শেদ (সভাপতি-অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ), শিবলুল আজম কোরেশী (সভাপতি-ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ, এম জি নাসির মজুমদার (উপদেষ্টা ও সদস্য-বাংলাদেশ হোটেল অ্যান্ড গেস্টহাউজ ওনার্স অ্যাসোসিয়েশন) এবং পরিচালক (ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এফবিসিসিআই), চেয়ারম্যান (ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), মনোয়ারা হাকিম আলী (প্রেসিডেন্ট- চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ)।
এছাড়া বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তাকে গভর্নিং বডির সদস্য সচিব করা হয়েছে।
-B










