৩৫ হাজার ফুট উঁচুতে উড়ন্ত প্লেনে সন্তান প্রসব
A
মনিটর রিপোর্ট
Published: January 24, 2023 | 12:00 AM1 min read

জাপান থেকে দুবাই যাওয়ার পথে প্লেনে সন্তান প্রসব করেছেন এক নারী। ওই সময় প্লেনটি ৩৫ হাজার ফুট উঁচুতে উড়ছিল।
টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই যাওয়ার সময় ইকে৩১৯-এ প্লেনের ফ্লাইটে এ ঘটনা ঘটে।
এমিরেটস এয়ারলাইন্স জানায়, ওই দিন টোকিও নারিতা থেকে দুবাই যাওয়ার বোর্ড ফ্লাইটে এক নারী সন্তান জন্ম দেন। এ সময় ওই যাত্রীকে সহায়তা করেন ক্রুরা। এরপর ফ্লাইটটি সময়মতো দুবাইয়ে পৌঁছায়। যাত্রী ও শিশুর অবস্থা স্থিতিশীল ছিলো। দুবাই পৌঁছানোর পর চিকিৎসকরা মা ও শিশুকে চিকিৎসা দেন।
যাত্রীরা জানান, ওই নারীর প্রসব বেদনা শুরু হলে ক্রুরা দ্রুত সাড়া দেন ও সুন্দরভাবে পরিস্থিতি সামাল দেন।
-B
Spread the word










