২০২৫ সালে চীনের এজি-৬০০ উভচর উড়োজাহাজ বাজারে আসবে
A
মনিটর রিপোর্ট
Published: February 19, 2023 | 12:00 AM1 min read
চীনের তৈরি বিশালাকৃতির এজি-৬০০ উভচর উড়োজাহাজ ২০২৫ সালে বাজারে আসতে পারে বলে আশা করছে চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়না (এভিআইসি)।
এজি-৬০০এম মডেলের উড়োজাহাজটি বিশেষভাবে অগ্নিনির্বাপণের জন্য তৈরি করা। ২০২৪ সালের মধ্যে অগ্নিনির্বাপনের সার্টিফিকেট পাবার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছে এভিআইসি।
২০২৫ সালে ছোট ছোট ব্যাচে এই মডেলের উড়োজাহাজ ডেলিভারির কাজ শুরু হবে বলেও জানিয়েছে তারা।
পাশাপাশি একই বছরে এজি-৬০০ উড়োজাহাজও বাজারে নামাবে চীনের উড়োজাহাজ প্রস্তুতকারকরা। এ মডেলের উড়োজাহাজ বিশেষ ভাবে উদ্ধারকাজে ব্যবহৃত হয়।
এভিআইসি জানিয়েছে, ২০২৩ সাল চীনের উড়োজাহাজ খাতের উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বছর। বড় কিছু পরীক্ষা এ বছরই হবে।
-B
Spread the word










