কলকাতা-কুনমিং উড়োজাহাজ পরিষেবা চালু করতে চাই চীন
কে টু কে। কলকাতা থেকে কুনমিংয়ের উড়োজাহাজ পরিষেবা চালু করতে চাই চীন।
কলকাতার চিনা দূতাবাসের সূত্র জানিয়েছে, ভারত ও চিনের এই দুই শহরে মালবাহী উড়োজাহাজ চালু হলেও যাত্রীবাহী উড়োজাহাজ করোনা পরিস্থিতির পর থেকেই বন্ধ। সীমান্ত সংঘাতের আবহেও উড়োজাহাজ পরিষেবা নিয়ে বেজিংয়ের উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
বুধবার চীনের কমিউনিস্ট পার্টির ২০তম ন্যাশনাল কংগ্রেস উপলক্ষে কলকাতায় একটি অনুষ্ঠানে কলকাতার চীনা কনসাল জেনারেল ঝা লিইউ জানান, কলকাতার বহু ছাত্রছাত্রী চীনের বিভিন্ন জায়গা, বিশেষ করে কুনমিংয়ে ডাক্তারি পড়েন। তাঁরা চান চীনে পড়ুয়ারা গিয়ে ইঞ্জিনিয়ারিং ও মানাজেমেন্টও পড়ুন।
করোনা পরিস্থিতিতে কলকাতায় ফিরে আসার পর পড়ুয়ারা ফের চীনে যেতে চান। সম্প্রতি দূতাবাসে ছাত্রছাত্রীরা পাসপোর্ট জমাও দিয়েছেন। ব্যাবসায়ীরাও ভারত, এমনকী, কলকাতার গেটওয়ে ইউনান প্রদেশ ও তার রাজধানী কুনমিংয়ে যেতে চান। কিন্তু কুনমিংয়ের উড়োজাহাজ চালু না হওয়ায় বহু কাজে বাধা পড়ছে। তাই দূতাবাসের পক্ষ থেকে বিভিন্ন মহলে আলোচনা ও বৈঠক করা হচ্ছে, যাতে খুব তাড়াতাড়ি দুই শহরের মধ্যে উড়োজাহাজ পরিষেবা চালু হয়।
উল্লেখ্য, প্রায় দু’বছর পর কোভিডের প্রকোপ কাটিয়ে পড়ুয়াদের ভিসা দিওয়া শুরু করেছে চীন। কিন্তু গত সেপ্টেম্বর মাসে সেদেশে পড়তে যাওয়ার আগে মেডিক্যাল পড়ুয়াদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করে ভারত।
চীনে মেডিক্যাল পড়তে গেলে কী কী সমস্যার মুখে পড়তে হবে ভারতীয় পড়ুয়াদের, সেই নিয়ে বিস্তারিত একটি বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়, চীনে পড়াশোনায় পাসের হার খুব কম। সেই সঙ্গে ডাক্তারি পড়তে গেলে বাধ্যতামূলক ভাবে চীনে ভাষা শিখতে হবে। বিদেশি ডিগ্রি নিয়ে ভারতে ডাক্তারি করতে গেলে বিশেষ পরীক্ষায় বসতে হবে, যেখানে সাফল্যের হার খুব কম।
-B










