দীর্ঘ ১৯ মাস ছুটিতে সিভিল এভিয়েশনের লাইব্রেরিয়ান

ছুটি নিয়ে ১৯ মাস ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) লাইব্রেরিয়ান তানিয়া আক্তার।
স্বামীর কাছে যাওয়ার কারণ দেখি ছুটি নেওয়ার পর আর দেশে ফেরেননি তিনি। এরমধ্যে কর্মস্থলে যোগদানের জন্য বারবার চিঠি দেওয়া হলেও কোনো জবাব মেলেনি তার।
অভিযোগ আছে, দীর্ঘ ১৯ মাস ছুটিতে থাকার আগেও কখনো প্রেগন্যান্সি আবার কখনো নিজের অসুস্থতার কথা বলে বিভিন্ন সময় ছুটি কাটিয়েছেন তিনি। একণ কর্মস্থল থেকে দেশে ফিরতে বলা হলেও মেয়ের পাসপোর্ট না হওয়ার অজুহাতে কর্তৃপক্ষের নোটিশকে আমলে নিচ্ছেন না। অবশেষে তাকে বরখাস্ত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
বেবিচক সূত্র জানিয়েছে, তানিয়া ২০২১ সালে ২ জুন যুক্তরাজ্যে বেড়াতে যাওয়ার জন্য ৪ মাসের ছুটির আবেদন করেছিলেন। ওই সময় তিনি কারণ উল্লেখ করেন স্বামীর সাথে দেখা করবেন। পরে কর্তৃপক্ষ দুই মাসের ছুটি মঞ্জুর করে। আবেদনের ১২ দিন পর তিনি উড়াল দেন যুক্তরাজ্যে। ওই বছরের আগস্টে তার ছুটি শেষ হয়েছে। কিন্তু তিনি আর ফেরেন নেই।
কর্তৃপক্ষ বলছে, তানিয়ার ছুটি শেষ হওয়ায় কর্তৃপক্ষ তাকে যোগদানের জন্য গেল বছর চিঠি পাঠায়। কিন্তু তিনি গর্ভবতী বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি তার ছুটি বাড়ানোর আবেদন করেন। এরপর তাকে কর্ম ক্ষেত্রে অনুপস্থিত থাকায় কারণ দর্শানো হয়। কিন্তু তাতেও কোনো জবাব দেননি তিনি। সর্বশেষ গেল বছরের ৩১ আগস্ট তার বিরুদ্ধে পলায়নের অভিযোগ তুলে বিভাগীয় মামলা দায়ের করে কর্তৃপক্ষ। পাশাপাশি ১০ কর্ম দিবসের মধ্যে সশরীরে উপস্থিত থেকে এ বিষয়ে তার জবাব দিতে বলা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তানিয়ার বাংলাদেশের ঠিকানা ছাড়াও যুক্তরাজ্যের ঠিকানায় এসব চিঠি পাঠিয়েছেন। কিন্তু কোনো চিঠিরই জবাব দেননি তানিয়া। ফলে সর্বশেষ তাকে দরখাস্ত করা হয়েছে।
-B










