ভারত ভ্রমণে ‘কভিড নেগেটিভ সনদ বাধ্যতামূলক হচ্ছে’
কভিড রোগীর সংখ্যা বেড়েছে, এমন দেশগুলোর নাগরিকদের ভারতে প্রবেশ করতে করোনার ‘নেগেটিভ’ ফলের সনদ বাধ্যতামূলক করার কথা ভাবছে নয়া দিল্লি। চীনে কভিড সংক্রমণ বৃদ্ধির উদ্বেগের মধ্যে বিষয়টিতে নজর দিল ভারত।
গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) এক সাক্ষাৎকারে ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মন্দাভিয়া এ পরিকল্পনার কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী এক সপ্তাহের মধ্যে কোন কোন দেশে কভিড রোগীর সংখ্যা বেশি তা পর্যবেক্ষণ করা হবে।
ভারত ভ্রমণে ইচ্ছুক যাত্রীদের একটি সরকারি ওয়েবসাইটে আরটি-পিসিআর পরীক্ষার ফল আপলোড করতে হবে। তারপর তারা প্রবেশ করতে পারবেন। থার্মাল স্ক্রিনিংয়ের (শরীরের তাপমাত্রা মাপা) ভেতর দিয়েও তাদের যেতে হবে।
ভারতীয় বিমানবন্দরগুলোতে আন্তর্জাতিক যাত্রীদের র্যানডমলি (এলোমেলোভাবে) কভিডের উপস্থিতি পরীক্ষা করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ কভিড রোগী শনাক্ত হয়েছে ভারতে। বর্তমানে চীন ও বিশ্বের নানা অংশে কভিডের উপদ্রব বাড়ায় ভারতের কেন্দ্রীয় সরকার করোনাভাইরাসের নতুন ধরন নিয়ে সতর্ক নজরদারিতে রয়েছে। দেশটির নাগরিকদের নতুন করে জনসমাগম এড়িয়ে ও ঘরের বাইরে মাস্ক পরার অনুরোধ জানানো হয়েছে।
-B










