ভেসে আসা বর্জ্যে সয়লাব কক্সবাজার সৈকত

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভেসে এসেছে নানা ধরণের বর্জ্য। এসব বর্জ্যের কারণে পাল্টে গেছে চিরচেনা সমুদ্র সৈকতের সৌন্দর্য। এতে ভোগান্তিতে পড়েছে বেড়াতে আসা পর্যটক ও পর্যটন সেবী সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে দেখা যায়, সৈকতের কবিতাচত্তর পয়েন্ট থেকে কলাতলীর শেষ পর্যন্ত অন্তত পাঁচটি পয়েন্টে শুধু বর্জ্য আর বর্জ্য। সকালে জোয়ারের সঙ্গে ভেসে আসা এসব বর্জ্যের মধ্যে রয়েছে ছোট-বড় গাছের টুকরো, বাঁশের শেকড়, পোড়া কাঠ, খড় ইত্যাদি।
প্রত্যক্ষদর্শীদের ধারণা অন্তত ১০ থেকে ১২ টনের অধিক বর্জ্য ভেসে এসেছে।
সরেজমিনে দেখা যায়, এসব বর্জ্যের মধ্যে থাকা গাছ-বাঁশগুলো যে যার মত করে নিয়ে যাচ্ছে। তাদের বেশিরভাগই হল সমুদ্র পাড়ের ক্ষুদ্র কিটকট ব্যবসায়ী নারী-পুরুষ। এছাড়া অনেক নারী পরিচ্ছন্নকর্মী বর্জ্য অপসারণ করছিলেন। তবে বর্জের বড় অংশ সন্ধ্যা পর্যন্ত পড়ে থাকলেও বীচ ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে অপসারণের তেমন উদ্যোগ ছিল না।
-B










