সিটিজি শেফ ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত

যাদের হাতের যাদুকরি স্পর্শে খাবারের স্বাদ ও পরিবেশনা হয় তুলনাহীন; যাদের অনন্য হাতের ছোঁয়ায় চট্টগ্রামের বিভিন্ন রেস্টুরেন্টে তৈরি হয় দেশীয় ও আন্তর্জাতিক ফুডের বৈচিত্রময় মেনু- সেই রন্ধনশিল্পীদের মিলনমেলা অনুষ্ঠিত হলো চট্টগ্রাম নগরীতে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরের জিইসি'র বনজৌর রেস্টুরেন্টে এক বনার্ট্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন হোটেল, মোটেল, থ্রী স্টার, ফাইভ স্টার রেস্টুরেন্টে কর্মরত সেফদের সংগঠন "সিটিজি শেফ ফাউন্ডেশন" এর নবগঠিত কমিটির অভিষেকের অনুষ্ঠানিকতা কেক কেটে যাত্রা শুরু করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন।
আরও পড়ুন: আগামীকাল শুরু হচ্ছে ১০ম এশিয়ান পর্যটন মেলা
সংগঠনের সভাপতি খোরশেদ আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আরাফাত হোসেন এর সঞ্চালনালয় অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা ও বনজৌর রেস্টুরেন্ট স্বত্তাধিকারি মো. আক্কাস উদ্দিন, বনজৌর ব্যবস্থাপনা পরিচালক পলাশ কান্তি দে, উপদেষ্টা আমিনুল হক বাবু, সহ সভাপতি মেহেদী হাসান সহ শতাধিক শেফ ও রন্ধনশিল্পীগণ।
-B










