চট্রগ্রাম বিমানবন্দরের আধুনিকায়ন, সম্প্রসারণের কাজ হাতে নেয়া হয়েছে, বলেন মাহবুব আলী
চট্রগ্রামে ৩-দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলার উদ্বোধন

ঢাকাঃ ৫ জানুয়ারী ২০২৩ থেকে চট্টগ্রামের পেনিনসুলা চিটাগং হোটেলে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা। ‘এয়ার এস্ট্রা চিটাগং ট্রাভেল মার্ট ২০২৩’ শীর্ষক ১৩তম এই পর্যটন মেলাটি আয়োজন করেছে শীর্ষস্থানীয় ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা দি বাংলাদেশ মনিটর। আয়োজনটির টাইটেল স্পন্সর হিসেবে সহায়তা করছে বেসরকারী খাতের নবীনতম এয়ারলাইন এয়ার এস্ট্রা। প্রথম সারির অনলাইন ট্রাভেল এজেন্সী বাইটিকেটস মেলার স্পন্সর হিসেবে দায়িত্ব পালন করছে।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে ৫ জানুয়ারি সকালে পর্যটন মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিটাগং চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক অঞ্জন শেখর দাস, এয়ার এস্ট্রার প্রধান নির্বাহী ইমরান আসিফ, বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মো: কামরুল ইসলাম ।
অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে এবং টেকসই উন্নয়নের জন্য পর্যটন মহাপরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে। দেশের অভ্যন্তরীণ উন্নয়নের পাশাপাশি বিদেশী পর্যটক আকর্ষণের জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে যার মধ্যে রয়েছে চট্রগ্রাম অঞ্চলের ৩টি পর্যটন পার্ক নির্মাণ, পার্শ্ববর্তী দেশগুলো এবং আন্তর্জাতিক পর্যটন সংস্থার সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি, পর্যটন পন্যের উন্নয়ন, ভিসা পদ্ধতি সহজীকরণ, সৃজনশীল ও গতিশীল বিপনন।”

চট্রগ্রাম ট্রাভেল মার্টের আংশিক দৃশ্য
তিনি জানান যে, চট্রগ্রাম বিমানবন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণের কাজ হাতে নেয়া হয়েছে এবং খুব শীঘ্রই এ লক্ষ্যে কন্সালটেন্ট নিয়োগ করা হবে।
চিটাগং চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক অঞ্জন শেখর দাস তার বক্তব্যে সম্ভাবনাময় এতদঞ্চলের পর্যটন উন্নয়নে কানেক্টিভিটির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদূল আলম বলেন, “অনেক বিদেশী এয়ারলাইন চট্রগ্রামে তাদের ফ্লাইট কার্যক্রম পরিচালনা করতে ইচ্ছুক। কিন্তু, চট্রগ্রাম বিমানবন্দরটির আধুনিকায়নে ও সম্প্রসারনে গত দুই দশক কোণ উদ্যোগ গ্রহণ না করার কারণে এটি বিদেশী এয়ারলাইনগুলোর চাহিদা পূরণ করতে পারছে না।”
চিটাগং ট্রাভেল মার্টে দেশ-বিদেশের ২৪টি প্রতিষ্ঠান ৩০টি স্টলে তাদের পন্য ও সেবা উপস্থাপন করছে। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে এয়ারলাইন, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, অনলাইন ট্রাভেল এজেন্সী, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ইমিগ্রেশন কোম্পানিসহ ভ্রমণ ও পর্যটন সংশ্লিষ্ট সেবাপ্রদানকারী অন্যান্য প্রতিষ্ঠান।

চট্রগ্রাম ট্রাভেল মার্টের আংশিক দৃশ্য
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলোঃ ইউএস-বাংলা এয়ারলাইন্স, এয়ার এস্ট্রা, গোল্ডস্যান্ডস হোটেলস এন্ড রিসোর্টস, ডেরা রিসোর্ট এন্ড স্পা, আরশিনগর ফিউচার পার্ক এন্ড রিসোর্ট, প্রবাসী পল্লী গ্রæপ, কসমস হলিডে, ইওর ট্রাভেল লিমিটেড, ট্যুর ইস্ট ভ্যাকেশন্স, ওয়ার্ল্ড ফেমাস ট্যুরস এন্ড ট্রাভেলস, বেঙ্গল ট্যুরস এন্ড ট্রাভেলস লিঃ, হ্যাভেন ট্যুরস এন্ড রিসোর্ট লিঃ, ট্রাভেল বিজনেস পোর্টাল, ফিনলে ট্রাভেলস, হেলথ ট্রিপ বাংলাদেশ লিঃ, ট্রাবিল, এইচ.বি. এভিয়েশন ট্রেনিং সেন্টার, ফার্স্ট ট্রিপ, ট্রিপলাভার, ট্রাভেল চ্যাম্প, দি ইমিগ্রেশন সার্ভিস, ভারতের লোকমানিয়া হাসপাতাল, ব্যাংকক হসপিটাল বাংলাদেশ অফিস, এবং বামরুণগ্রাদ হসপিটাল বাংলাদেশ অফিস।
ভিজিটরদের জন্য প্রতিদিন মেলায় i¨v‡dj ড্রর আয়োজন করা হয়েছে। i¨v‡dj ড্রর পুরষ্কারের মধ্যে রয়েছে দেশী-বিদেশী গন্তব্যে রিটার্ণ এয়ার টিকেট, হোটেল ও রিসোর্টে আবাসান ইত্যাদি।
এয়ার এস্ট্রা চিটাগং ট্রাভেল মার্ট ২০২৩ আগামী ৭ জানুয়ারী পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ভিজিটরদের জন্য উম্মুক্ত থাকবে।
- T










