এভিয়েশন পরিষেবা সম্প্রসারণে ডানাটার কর্মী নিয়োগ পরিকল্পনা

২০২৩-২৪ অর্থবছরে প্রত্যাশিত মুনাফা বৃদ্ধির লক্ষ্যে বিমানবন্দর ও ভ্রমণ পরিষেবা কোম্পানি ডানাটা বিশ্বব্যাপী ৭ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা করছে। তাদের মধ্যে দেড় হাজারের বেশি নিয়োগ দেয়া হবে দুবাইতে।
কোম্পানিটি এয়ারপোর্ট গ্রাহক পরিষেবা এজেন্ট থেকে শুরু করে ডাটাবিজ্ঞানী ও সিনিয়র ম্যানেজমেন্ট পদ পর্যন্ত বিভিন্ন ধরনের পদের জন্য লোক খুঁজছে। গত অর্থবছরে ৪৬ হাজার কর্মী বাড়িয়ে বার্ষিক ১৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে প্রতিষ্ঠানটি। দ্যা ন্যাশনাল নিউজ।
এভিয়েশন খাতে বৈশ্বিক শ্রম ঘাটতির মধ্যে ডানাটা বর্ধিত বেতনসহ আকর্ষণীয় প্যাকেজ সরবরাহ করছে। পাশাপাশি আগ্রহীদের আকর্ষণ করতে পর্যাপ্ত ক্যারিয়ার উন্নতি করার সুযোগ সুবিধা রেখেছে। ডানাটার কর্মী নিয়োগ বৃদ্ধি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখে। এদিকে ভ্রমণের চাহিদা স্থিতিশীল বিশেষ করে ভারত, চীন ও দক্ষিণ আমেরিকার মতো সুবিস্তৃত মধ্যম শ্রেণীর বাজারগুলোয়। কোম্পানিটি সামনে সফল ২০২৩-২৪ অর্থবছরে প্রত্যাশা করছে।
বিশেষ করে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যবসায়িক ইউনিটগুলোয় আরো প্রবৃদ্ধি আসবে বলে প্রত্যাশা করেছে।
ডানাটা নতুন প্রযুক্তি প্রকল্পে বিনিয়োগে আগ্রহী। বিশ্বব্যাপী বিভিন্ন বাজারে ব্যবসায়িক একত্রীকরণের পাশাপাশি ব্যবসায়িক অধিগ্রহণের সুযোগগুলো অন্বেষণের পরিকল্পনা করছে। কোম্পানিটি টেকসই লক্ষ্যমাত্রা পূরণে সবুজায়ন প্রকল্পগুলোয় ১০ কোটি ডলার ব্যয় করবে বলে ঠিক করছে। কোম্পানিটির লক্ষ্য আগামী বছরের মধ্যে কার্বন ফুটপ্রিন্ট ২০ শতাংশ এবং ২০৩০ সালের নাগাদ ৫০ শতাংশে নামিয়ে আনবে। তবে ডানাটা বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং সরবরাহ চেইনের চ্যালেঞ্জের কারণে এভিয়েশন শিল্পে বাধা ও ক্রমবর্ধমান ব্যয়কেও স্বীকার করছে।
-B










