বিশ্বের ব্যস্ততম ১০ বিমানবন্দরের তালিকায় দিল্লী

যুক্তরাজ্য ভিত্তিক বিশ্বব্যাপী ভ্রমণের তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান, অফিসিয়াল এয়ারলাইন গাইড (ওএজি) এক প্রতিবেদনে বলেছে যে, দিল্লি বিমানবন্দরটি অক্টোবর ২০১৯ সালে ১৪ তম স্থান থেকে ২০২২সালের একই সময়ে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম ১০ বিমানবন্দরের তালিকায় উঠে এসেছে।
ওএজি, ডোমেস্টিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে মোট ক্ষমতার পরিমান বিবেচনা করে এ রাঙ্কিং তৈরি করে থাকে।
১ম স্থান অধিকারী হার্ৎসফিল্ড-জ্যাকসন আটলান্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যা প্রায় ৪৭ লাখ ৪৭ হাজার ৩৬৭ সিটের পরিষেবা প্রদান করেছে। এরপর দুবাই এবং টোকিও হানেদা বিমানবন্দর দুটি যথাক্রমে ২য় এবং ৩য় অবস্থানে রয়েছে।
"অক্টোবর ২০১৯ এর সাথে তুলনা করলে, এই মাসের শীর্ষ ১০ টি বিমানবন্দরের মধ্যে, ৬টি তখনও বিশ্বের শীর্ষ ১০-এর তালিকায় ছিল।
যে বিমানবন্দরগুলি তাদের রাঙ্কিং বাড়িয়েছে, তারা এখন শীর্ষ ১০-এর তালিকায় ঢুকে গেছে, এগুলি হল- ডালাস/ফোর্ট ওয়ার্থ (১২ তম থেকে ৪র্থ নম্বরে), ডেনভার (২০ থেকে ৫), ইস্তাম্বুল (১৩থেকে 8), এবং দিল্লি (১৪থেকে ১০ নম্বরে)।
দিল্লি বিমানবন্দর, যা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল নামেও পরিচিত, ওএজি –র হিসেবে এর সীটের সংখ্যা ছিল মোট ৩৪,১৩, ৮৫৫ টি।
করোনভাইরাস মহামারী দ্বারা ব্যপকভাবে প্রভাবিত হওয়ার পরে, ভারতীয় ফ্লাইটগুলি পুনরায় জোরকদমে চালনা করা শুরু হয়েছে, কারন ২০২০ সালের মার্চ থেকে শুরু করে প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে দেশের আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবাগুলি বন্ধ ছিল।
তালিকার ৬ নম্বর স্থানে রয়েছে হিথরো, তারপরে শিকাগো সপ্তম স্থানে, এবং লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরটি নবম স্থানে রয়েছে বলে ওএজি রিপোর্টে বলা হয়েছে।
অন্য একটি প্রতিবেদনে,ওএজি বলেছে যে, মুম্বাই থেকে দুবাই এবং দিল্লি থেকে দুবাই রুটগুলি, সেরা ১০টি ব্যস্ততম আন্তর্জাতিক রুটের মধ্যে পড়ে।
"মুম্বাই থেকে দুবাই (BOM-DXB) এবং দিল্লি থেকে দুবাই (DEL-DXB) রুটগুলি, সেরা ১০-এর তালিকায় নাম করার মাধ্যমে ভারতে রুটের ক্ষমতা ব্যপক বৃদ্ধি পেয়েছে।"- রিপোর্ট বলছে।
এছাড়াও, মুম্বাই এবং নিউ ইয়র্কের মধ্যের রুটটি হল সবচেয়ে বড় এবং অপ্রচলিত রুটগুলির মধ্যে একটি, যেটিকে ওএজি পরোক্ষভাবে ভ্রমণ করা রুট নামে অভিহিত করেছে, যেখানে মানুষ চলাচলের সংখ্যা সবচেয়ে বেশি।
"আগস্ট ২০২১- জুলাই ২০২২-এর জন্য যাত্রী বুকিং ডেটার উপর ভিত্তি করে, সেরা ১০টি সবচেয়ে বড় অসংশোধিত রুটের মধ্যে, আটটি রুটই উত্তর আমেরিকাতে শুরু ও শেষ হয় ৷ নিউ ইয়র্ক তার কুইটো - নিউ ইয়র্ক (UIO-JFK)-রুটটিতে পরিষেবাগুলি বজায় রাখার জন্য পর্যাপ্ত যাত্রী সহ বিমান পরইচালনা করছে,”- রিপোর্টে বলা হয়েছে।
ওএজি আরও উল্লেখ করেছে যে, অন্যান্য নিউ ইয়র্ক রুটগুলির মধ্যে রয়েছে ভারতের বৃহত্তম শহর মুম্বাই (BOM-JFK), যেখানে ১২ মাসের মধ্যে প্রায় ৮২,০০০ যাত্রী বর্তমানে এই দুটি শহরের মধ্যে পরোক্ষভাবে ভ্রমণ করছে।
-B










