ঘন কুয়াশা- সৈয়দপুর থেকে ঢাকা ফিরল ২টি ফ্লাইট

ঘন কুয়াশার কারণে নামতে না পেরে ঢাকায় ফিরেছে বেসরকারি এয়ার লাইন্সের দুটি ফ্লাইট।
শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টা ও ৯টায় ফ্লাইট দুটি ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে যায়। পরে ঘন কুয়াশার কারণে অবতরণ করতে না পেরে দীর্ঘক্ষণ আকাশে চক্কর দিয়ে আবারো ঢাকায় ফিরে আসে।
ফিরে আসা এ দুটি ফ্লাইট নভোএয়ার ও ইউএস-বাংলা এয়ার লাইন্স।
এর আগে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বিঘ্নিত হয়। কুয়াশা খানিকটা কমে আসায় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে ফ্লাইট উঠানামা শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ।
তিনি বলেন, ঘন কুয়াশার কারণে দৃষ্টি সীমা (ভিজিবিলিটি) কমে যাওয়ায় রাত সাড়ে ৮টা ও ৯টায় দুটি ফ্লাইট দীর্ঘক্ষণ চেষ্টার পরও অবতরণ করতে পারেনি। সন্ধ্যার পর হঠাৎ কুয়াশা বেশি পরিমাণ বেড়ে যাওয়ায় বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা অনেক কমে আসে।
-B










