টানা পতনেও দর বেড়েছে শুধু ভ্রমণ খাতে
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২০ ডিসেম্বর)পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজিবাজার। এদিন পুঁজিবাজারের সব সূচক কমেছে। তবে লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে।
এছাড়া গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত ছিল। এদিন সূচকের টানা পতনেও বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে শুধু ছিল ভ্রমণ ও অবকাশ খাতের শেয়ার। ফলে আলোচিত খাতটিতে শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে। এছাড়া গতকাল দুই খাত ছাড়া বাকি সব খাতের শেয়ারদর কমেছে। এর মধ্যে গতকাল বড় পতন হয়েছে পাট খাতের শেয়ারে। এতে খাতটিতে শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে। খাতটিতে আগের কার্যদিবসেও শেয়ারদরে বড় পতন হয়।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আগ্রহ বেশি থাকা ভ্রমণ খাতের শেয়ারদর বেড়েছে ২.১০ শতাংশ। এদিন খাতটিতে মোট চারটি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে একটির দাম বেড়েছে এবং একটি কোম্পানির শেয়ারদর কমেছে। সিমেন্ট, জ্বালানি ও বিদ্যুৎ খাতে শেয়ারদর বৃদ্ধি বা কমার কোনো পরিবর্তন হয়নি।
-B










