ঢাকায় এসেছেন ইকাও কাউন্সিল প্রেসিডেন্ট
A
মনিটর রিপোর্ট
Published: October 14, 2023 | 12:00 AM1 min read

ঢাকাঃ ১৪ই অক্টোবর বিকেল ৫:২০ ঘটিকায় ইকাও এর কাউন্সিল প্রেসিডেন্ট সালভাতোর সাকিতানো এমিরেটস এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে ঢাকায় এসেছেন। ১৫-১৯ অক্টোবর ২০২৩ ঢাকার প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁ এ এশীয়-প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের অংশগ্রহণে অনুষ্ঠেয় ৫৮তম ডিজিসিএ সম্মেলনে যোগ দেওয়ার জন্য তিনি বাংলাদেশে এসেছেন।
তিনি ৩ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। কাউন্সিল প্রেসিডেন্টকে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মফিদুর রহমান। তিনি ১৬ অক্টোবর তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করবেন।
আরও্র পড়ুন: আইকাও ডিজিসিএ সম্মেলন শুরু আজ
উল্লেখ্য, ৫৮ তম ইকাও ডিজিসিএ সম্মেলনে ৩৬ দেশ ও ১১টি আন্তর্জাতিক সংগঠনের ৩৩৬ জন দেশি-বিদেশী ডেলিগেট অংশগ্রহন করবেন।
Spread the word










