বিশ্বে যানজটের পঞ্চম শহর ঢাকা

রাজধানী ঢাকা যানজটের শহর হিসেবে বিশ্বে পঞ্চম অবস্থানে রয়েছে। সময় অপচয় ও ট্রাফিক অদক্ষতা সূচকেও এগিয়ে আছে ঢাকা। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘নামবিও’র প্রকাশিত ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্স-২০২৩ এমন তথ্য প্রকাশ করেছে।
নামবিওর ওয়েবসাইটে দেয়া তালিকায় প্রথম অবস্থানে রয়েছে আফ্রিকার দেশ নাইজেরিয়া। দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লসঅ্যাঞ্জেলেস। তৃতীয় কোস্টারিকার সান জোসে শহর। আর ষষ্ঠ অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারতের রাজধানী দিল্লি। সপ্তমে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ।
যানজটের দিক থেকে ঢাকার স্কোর ২৮৭ দশমিক ৪। দিল্লির স্কোর ২৮৪ দশমিক ৩। প্রথম অবস্থানে থাকা নাইজেরিয়ার স্কোর ৩৪৮ দশমিক ৭। আর লসঅ্যাঞ্জেলেসের স্কোর হচ্ছে ৩৪৩ দশমিক ৪।
যানজটের তালিকায় সবচেয়ে ভালো অবস্থান ২৩৯ নম্বরে রয়েছে নেদারল্যান্ডস । দেশটির স্কোর ৩৬ দশমিক ৩।
-B










