ঢাকায় দুর্ঘটনায় সৌদিয়ার প্লেনের ক্ষতি, যাত্রী নিরাপদ

ঢাকাঃ ২৮ জুন রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭-৩০০ উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পরে। দুর্ঘটনায় উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও, হয়নি ক্ষতি কোন যাত্রীর।
সৌদি আরবের রিয়াদ থেকে আগত দুর্ঘটনায় পরা ফ্লাইটটিতে ২ জন পাইলট ছিলেন। এছাড়া ১ জন পুরুষ ও ১২ জন নারী কেবিন ক্রু ছিলেন। ফ্লাইটটিতে যাত্রী ছিলেন মোট ৩৮৩ জন, ৬১ জন নারী, ২৮৯ জন পুরুষ, ২৮ জন শিশু ও দুগ্ধপোষ্য ৫ জন শিশু।
ঢাকা বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের সময় তুমুল বৃষ্টি চলছিল বলে রানওয়ে ভেজা ছিল। ফলে উড়োজাহাজটি রানওয়ের বাম দিকে অবতরণ করার সঙ্গে সঙ্গে ছিটকে ঘাসের ভেতরে চলে যায়।
সেখানে কংক্রিটের সারফেস ছিল যার সাথে সংঘর্ষে উড়োজাহাজটির প্রধান ল্যান্ডিং গিয়ারের বাম পাশের ৬টি টায়ার ফেটে ফেটে যায় এবং চাকাগুলো মাটি ও কাদায় ভরে যায়।
রানওয়ে স্পর্শ করার পর থেকে উড়োজাহাজটি রানওয়ের বাইরে প্রায় ১৫০০ ফুট দূরে মাটি ও ঘাসের দিক এগিয়ে যায়। পরে মাটি থেকে ল্যান্ডিং গিয়ারের বাম পাশ আবারও রানওয়েতে উঠে আসে। রানওয়ের শেষ প্রান্ত ঘুরে উড়োজাহাজটি ৫ নম্বর বোডিং ব্রিজে যাত্রী নামায়।
তবে দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন করেছে এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন কমিটি অব বাংলাদেশ (এএআইসি-বিডি)।
আইকাও এনেক্স-১৩ অনুযায়ী, তদন্ত দল ৩০ দিনের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবে এবং চূড়ান্ত তদন্ত শেষে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন তৈরি করবে।
বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটির মেরামত কাজ চলছে।
- T










