'ব্যাংককের মতো আধুনিক হবে ঢাকা মেট্রো রেল'
A
মনিটর রিপোর্ট
Published: April 22, 2022 | 12:00 AM1 min read

ঢাকা মেট্রোরেল ব্যাংককের মতো আধুনিক হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাজধানীর উত্তরায় মেট্রোরেল প্রকল্পের সাইট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
থাই রাষ্ট্রদূত বলেন, ঢাকার মেট্রোরেলের মান ও সুযোগ-সুবিধা আমাদের (থাইল্যান্ডের) মান অনুযায়ী হবে।
তিনি বলেন, থাইল্যান্ড বাংলাদেশের সাথে অনেক অর্থনৈতিক সহযোগিতার প্রয়াসের সঙ্গে জড়িত এবং ঢাকা মেট্রোরেল অন্যতম প্রধান প্রকল্প। মেট্রোরেল নাগরিক জীবনমান উন্নয়নের একটি কার্যকরী হাতিয়ার এবং আমি কাজের মান দেখে মুগ্ধ।
উল্লেখ্য, চলতি বছরের শেষ নাগাদ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এবং আগামী বছরের ডিসেম্বরের মধ্যে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল জনসাধারণের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে।
-B
Spread the word










