ঢাকা-হায়দরাবাদ রুটে সরাসরি ফ্লাইট চালু
A
মনিটর রিপোর্ট
Published: April 19, 2022 | 12:00 AM1 min read

ঢাকা থেকে ভারতের হায়দরাবাদে প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু করেছে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো এয়ার। এখন থেকে সপ্তাহে দুই দিন এই রুটে ফ্লাইট চালাবে প্রতিষ্ঠানটি।
সোমবার বিকালে এ রুটের উদ্বোধনী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ইন্ডিগোর জেনারেল সেলস এজেন্ট রেনেসাঁ এভিয়েশন সার্ভিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর গণমাধ্যমকে বলেন, উদ্বোধনী ফ্লাইটে ১৪২ জন যাত্রী হায়দরাবাদে গেছেন।
প্রাথমিকভাবে ইন্ডিগো এই রুটে সোম ও শনিবার দুটি করে ফ্লাইট পরিচালনা করবে। এই রুটে রাউন্ড ট্রিপের ভাড়া পড়বে ২৬ হাজার থেকে ৩০ হাজার টাকার মধ্যে। ইন্ডিগো ঢাকা-চেন্নাই রুটে সপ্তাহে দুটি, ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে তিনটি এবং ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করছে।
-B
Spread the word










