থিম পার্ক সম্প্রসারণে ৬ হাজার কোটি ডলারের পরিকল্পনা ডিজনির
A
মনিটর রিপোর্ট
Published: October 22, 2023 | 12:00 AM1 min read

থিম পার্ক সম্প্রসারণে এক দশকে প্রায় ৬ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে ডিজনি।
ডিজনির পার্কগুলোর ভবিষ্যতের পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে স্প্ল্যাশ মাউন্টেনকে পুনর্নির্মাণ করা এবং তাদের ক্রুজ লাইন সম্প্রসারণ করা। অবশ্য বর্তমানে থিম পার্কের সম্প্রসারণ তুলনামূলক কম হওয়ার পরও আয় বৃদ্ধি অব্যাহত।
আরও পড়ুন: সেন্টমার্টিন : নিরাপদে ফিরল আটকে পড়া ৭০০ পর্যটক
প্রতিষ্ঠানটির সর্বশেষ আর্থিক প্রতিবেদনে থিম পার্ক ব্যবসায়ে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। ২০২৩ সালের প্রথম নয় মাসে থিম পার্ক ব্যবসায় ২ হাজার ৪০০ কোটি ডলারেরও বেশি আয় করেছে প্রতিষ্ঠানটি, যা পূর্ববর্তী বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি। চলতি বছরের প্রথম নয় মাসে কেবল থিম পার্কে ভর্তি হওয়ার আয়ই দাঁড়িয়েছে ৮০০ কোটি ডলার।
-B
Spread the word










