ক্রিকেট দর্শক হারিয়ে একাংশ বিক্রি করবে ডিজনি

ভারতে ক্রিকেট খুবই জনপ্রিয় খেলা। সে ক্রিকেট দর্শক হারিয়ে একাংশ বিক্রি করতে চায় বিনোদন মিডিয়া জায়ান্ট ওয়াল্ট ডিজনি।
এজন্য গত জুলাই থেকে সম্ভাব্য ক্রেতা, তহবিলদাতা ও অন্যান্য পক্ষের সঙ্গে আলোচনা করছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: 'কক্সবাজার এক্সপ্রেস'র টিকিট বিক্রি আজ শুরু
এর আগে এক প্রতিবেদনে বলা হয়, ডিজনি ও ভারতীয় সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ একটি মাল্টি বিলিয়ন ডলারের চুক্তির দিকে এগোচ্ছে। চুক্তির আওতায় রিলায়েন্সকে ডিজনির ভারতীয় কার্যক্রমের বেশির ভাগের অংশীদারত্ব দেয়া হবে। ডিজনি কর্তৃপক্ষ ২০২২ সাল পর্যন্ত আইপিএল ম্যাচগুলোর স্ট্রিমিং স্বত্ব কিনেছিল। ২০২৩-২৭ পর্যন্ত স্বত্ব নবায়ন করেনি কোম্পানিটি। এ পাঁচ বছরের স্ট্রিমিং স্বত্ব বিক্রি হয়েছে ৩০০ কোটি ডলারে।
পরামর্শদাতা প্রতিষ্ঠান ওরম্যাক্স মিডিয়ার মতে, ভারতে ক্রিকেট ভক্তের সংখ্যা প্রায় সাড়ে ১২ কোটি। ২০২২ সালের সেপ্টেম্বরে দেশটিতে ডিজনির গ্রাহকসংখ্যা ৬ কোটি ১৩ লাখে উন্নীত হয়েছিল, যা বিশ্বব্যাপী দর্শকসংখ্যার প্রায় ৪০ শতাংশ। কিন্তু চলতি বছরের সেপ্টেম্বরের শেষ নাগাদ এ সংখ্যা সংকুচিত হয়ে ৩ কোটি ৭৬ লাখে দাঁড়িয়েছে। দর্শক কমে যাওয়ার পেছনে ভূমিকা রেখেছে আইপিএলের স্ট্রিমিং স্বত্ব হারানোর বিষয়টি।
-B










