দুবাইয়ের আকাশে দেখা যাচ্ছে ‘ড্রোন-নৃত্য’
A
মনিটর রিপোর্ট
Published: December 17, 2022 | 12:00 AM1 min read

দুবাই শপিং ফেস্টিভাল চলছে। আর সেই উৎসব রাঙাতেই দর্শকদের জন্য ব্যবস্থা করা হয়েছে ড্রোন-নৃত্যের। দুবাইয়ের আকাশে দুই জায়গা থেকে উপভোগ করা যাচ্ছে ড্রোনের এই কারুকাজ।
ডিসেম্বরের ১৫ তারিখ শুরু হওয়া এই ড্রোন নৃত্য চলবে জানুয়ারি মাসের ২৩ তারিখ পর্যন্ত।
ব্লুওয়াটার ও দ্য বিচ থেকে সরাসরি উপভোগ করা যাচ্ছে এই ড্রোনের প্রদর্শনী।
প্রায় দেড়মাস ধরে চলা দুবাই শপিং ফেস্টিভালে ইংরেজি নববর্ষ উদযাপনে থাকছে বিশেষ আয়োজন। থাকছে লাইভ কনসার্ট, যেখানে বিশ্ববরেণ্য সঙ্গীত শিল্পীরা উপস্থিত থাকবেন।
-B
Spread the word










