ডিসেম্বরে বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর দুবাই

আন্তর্জাতিক যাত্রী পরিবহনে ডিসেম্বরে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের স্থান ধরে রেখেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর।
এমিরেটস এয়ারলাইনসের ব্যবসা চাঙ্গায় লন্ডনের হিথরো বিমানবন্দরকে পেছনে ফেলেছে সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরটি।
এভিয়েশন পরামর্শক প্রতিষ্ঠান ওএজির মাসিক রাংকিংয়ে এ তথ্য উঠে এসেছে।
ওএজির ওয়ার্ল্ড বিজিয়েস্ট এয়ারপোর্টস প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরে ৪৬ লাখ আসন বুক হয়েছে, যা নভেম্বরের তুলনায় ৮ শতাংশ বেশি। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ৮৫ লাখ যাত্রী আগমন হয়েছে। যা গত বছরের একই প্রান্তিকের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি।
২০২০ সালের পর এই প্রথম দুবাই বিমানবন্দরে যাত্রী পরিবহন করোনাপূর্ব মাত্রা ছুঁয়েছে। তৃতীয় প্রান্তিকের প্রতি মাসে গড়ে ৬০ লাখ যাত্রী গ্রহণ করেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। দ্বিতীয় স্থানে হিথরোর পর শীর্ষ পাঁচে থাকা অন্য বিমানবন্দরগুলো হচ্ছে প্যারিসের শার্ল দ্য গল, ইস্তানবুল এয়ারপোর্ট ও সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট।
-B










