ভালোবাসার বন্ধন-দুবাইয়ের 'প্রমিস ব্রিজ'

দুবাইয়ের প্রমিস ব্রিজ। এই ব্রিজে এসে ‘ভালোবাসার তালা’ তালা মেরে চাবিটা ছুড়ে ফেলা হয় লেকের পানিতে। এতে করে তালার চাবি কেউ খুঁজে পেলেও তালা কোনটি তা খুঁজে পাওয়া পাবে না। ফলে কোনোদিন খুলবেনা তালা। আর ভাঙবেনা তাদের প্রেম। আলাদা হবে না প্রেমের জুটি!
এমন সরলপ্রাণ বিশ্বাসেই প্রতি বছর ১৪ ফ্রেব্রুয়ারি ঢল নামে দুবাইয়ের 'প্রমিস ব্রিজে' ‘ভালোবাসার তালা’ ঝুলিয়ে দেওয়ার জন্য। তরুণ কপোত-কপোতীদের জন্য এটা অনেকটা নিজেদের ভালোবাসার স্বাক্ষর রেখে যাওয়া। নিজেদের জন্য এক স্মৃতির জানালা খুলে রেখে যাওয়া।
বর্তমানে কয়েক হাজার তালা ঝুলছে এই ব্রিজের গায়ে। যেখানে দাড়িয়ে প্রকৃতি উপভোগ করা যায় মনভরে। প্রতি বছর হাজার হাজার পর্যটক এসে সেখানে ভালোবাসার চিহ্নস্বরূপ তালা ঝুলিয়ে রাখে এবং পরে লেকে চাবিগুলো ফেলে যায়। এসব তালাগুলো বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে। বিষয়টি ভাবতে অদ্ভুত মনে হলেও দীর্ঘকাল ধরে চলে আসছে এই ভালোবাসার রীতি। পৃথিবীর আরও বহু দেশের ব্রিজে তালা লাগানোর এমন ঐতিহ্য রয়েছে।
-B










