ভূমিকম্প-তুরস্কে বন্ধ ঘোষণা কয়েকটি বিমানবন্দর
মাত্র এক মিনিটের ভূকম্পন! মুহূর্তে লন্ডভন্ড তুরস্কের গাজিয়ানতেপ শহর। সঙ্গে প্রতিবেশী দেশ সিরিয়ার সীমান্ত শহরগুলোও। ভূকম্পনপ্রবণ অঞ্চল তুরস্কে ভূমিকম্প নতুন কিছু নয়। নিয়মিত ঘটনা।
কিন্তু সোমবারের (৬ ফেব্রুয়ারী)৭.৮ মাত্রার ভূমিকম্প রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটিয়ে গেছে তুরস্কে। ১৯৩৯ সালের পর ৮৪ বছরে এমন ভূমিকম্প দেখেনি তুরস্ক। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বলছে, ১৯৩৯ সালেও তুরস্কের পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সেসময় অন্তত ৩৩ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
এদিকে, ভূমিকম্পের কারণে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আদানা প্রদেশের বিমানবন্দর পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।
সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে এ খবর দিয়েছে সংবাদ মাধ্যম। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। ওদিকে গাজিয়ানতেপ এবং হাতায়ে বিমানবন্দর আগেই বন্ধ করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।
-B










