সাইবেরিয়ায় রুশ উড়োজাহাজের জরুরি অবতরণ

রাশিয়ার যাত্রীবাহী এয়ারবাস এ-৩২০ সাইবেরিয়ার একটি মাঠে জরুরি অবতরণ করেছে। কর্মকর্তারা এ কথা জানান।
এটি কৃষ্ণসাগর অবকাশ কেন্দ্র সোচি থেকে সাইবেরিয়ার ওমস্ক শহরে যাচ্ছিল। এতে আরোহী ছিল ১৬৭ জন।
মস্কোর উড়োজাহাজ সংস্থা রোসাভিয়েতসিয়া এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সোচি থেকে ওমস্কগামী উরাল এয়ারলাইন্সের এ-৩২০ ফ্লাইট টি মস্কোর স্থানীয় সময় ৫টা ৪৪ মিনিটে জরুরি অবতরণ করে।
কারিগরী ত্রুটির কারণে ফ্লাইটটি জরুরি অবতরণ করেছে বলে রুশ তদন্ত কমিটি জানিয়েছে।
মস্কোর উড়োজাহাজ সংস্থা বলেছে, সাইবেরিয়ার নোভোসিবিরস্ক অঞ্চলের কামেনকা গ্রামের কাছে ফ্লাইটটি অবতরণ করে। এতে ১৫৯ যাত্রী এবং ৬ জন ক্রু ছিল। তাদের সকলকে নিকটবর্তী গ্রামে রাখা হয়েছে।
আরও পড়ুন: শাহজালালে কাস্টমস কর্মকর্তাদের মোবাইল ব্যবহারে কড়াকড়ি
উল্লেখ্য, ইউক্রেনে রুশ আগ্রাসনের জন্যে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে মস্কোর উড়োজাহাজ খাতকে সবচেয়ে বেশি মূল্য দিতে হচ্ছে।
-B










