বিমানের টরন্টোগামী যাত্রীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের লাইটিং ব্যবস্থার সংস্কারকাজের জন্য প্রতিদিন ৫ ঘন্টা (রাত ২টা - সকাল ৭টা)বন্ধ থাকার প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস টরন্টোগামী যাত্রীদের জন্য এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, শাহজালাল বিমানবন্দর রাত ২টার পর থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকায় এখন থেকে আগামী ২৫ মার্চ পর্যন্ত বিমানের ঢাকা থেকে টরন্টোগামী ফ্লাইট প্রতি রবিবার ও বুধবার রাত ০৩:৪৫ টার পরিবর্তে ৩ ঘন্টা ১৫ মিনিট পূর্বে অর্থাৎ রাত ১২:৩০ টায় ছেড়ে যাবে। তবে টরন্টো থেকে ঢাকায় আসার ফ্লাইটসূচি অপরিবর্তিত থাকবে। বিস্তারিত জানতে বিমান কল সেন্টার +8801990997997 এ যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য যে, বিমানবন্দরে ফ্লাইট ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি ও যাত্রীসেবার মান বাড়াতে রানওয়ের সেন্ট্রাল লাইনে লাইট স্থাপন করা হবে। এ জন্য ২ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিমানবন্দরের রানওয়ে রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে।
-B










