১ জুন থেকে বালিতে এ৩৮০ প্রথম ফ্লাইট চালু করবে এমিরেটস

আগামী ১ জুন থেকে এমিরেটস এয়ারলাইনস ইন্দোনেশিয়ার বালিতে এ৩৮০ উড়োজাহাজের প্রথম ফ্লাইট চালু করতে যাচ্ছে ।
সম্প্রতি দুবাইভিত্তিক উড়োজাহাজ সংস্থাটির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আদনান কাজিম এক বিবৃতিতে এ বিষয়ে জানিয়েছেন।
বালিতে দুটি ফ্লাইটের একটিতে ব্যবহার হবে এয়ারবাসনির্মিত এ৩৮০। বর্তমানে এ ফ্লাইটে বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ ব্যবহার হচ্ছে। প্রথম ফ্লাইট ইকে ৩৬৮ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (ডিএক্সবি) থেকে স্থানীয় সময় বিকাল ৩টা ২৫ মিনিটে ত্যাগ করবে। গন্তব্য ডেনপাসার আন্তর্জাতিক বিমানবন্দরে (ডিপিএস) পৌঁছবে স্থানীয় সময় বিকাল ৪টা ৩৫ মিনিটে। ফিরতি ফ্লাইট ইকে ৩৬৯ বালি ত্যাগ করবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিট।
আদনান কাজিম বলেন, ‘আকাশপথে উড্ডয়নে বিশ্বমানের পণ্য ও সেবার প্রতিশ্রুতিরই প্রকাশ আমিরাত এ৩৮০। বালিতে ভ্রমণকারীদের জন্য এমন অনন্য ও অপ্রতিদ্বন্দ্বী অভিজ্ঞতা সৃষ্টি করতে পেরে আমরা আনন্দিত।’
-B










