গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এমিরেটসের ইফতার মাহফিল
A
মনিটর রিপোর্ট
Published: April 19, 2023 | 12:00 AM2 min read

ঢাকাঃ এমিরেটসের ঢাকা অফিস ১৮ এপ্রিল রাজধানীর একটি হোটেলে স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করে।
বাংলাদেশে এমিরেটসের এরিয়া ম্যানেজার মোহামেদ আলহাম্মাদিসহ ঢাকা অফিস টিমের অন্যান্য সদস্যরা উপস্থিত সাংবাদিকবৃন্দের সঙ্গে পবিত্র রমজানের শুভেচ্ছা বিনিময় করেন।

এমিরেটস ১৯৮৬ সালে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে এবং বর্তমানে সুপরিসর বোয়িং ৭৭৭ উড়োজাহাজের সাহায্যে সপ্তাহে ২১ টি ফ্লাইট পরিচালনা করছে।
এয়ারলাইনটি ভায়া দুবাই বিশ্বের ১৩০টির অধিক নগরীর সঙ্গে সুবিধাজনক সংযোগ প্রদান করছে। এমিরেটস একমাত্র এয়ারলাইন যারা বর্তমানে বাংলাদেশ থেকে "প্রথম শ্রেনী" সেবা অফার করে।
- T
Spread the word










