রাজধানীর লোকাল বাসে চালু হচ্ছে ই-টিকিট
A
মনিটর রিপোর্ট
Published: September 03, 2022 | 12:00 AM1 min read

পরীক্ষামূলকভাবে আগামী ২০ সেপ্টেম্বর থেকে রাজধানীর লোকালবাসে চালু হচ্ছে ই-টিকিট ব্যবস্থা।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহর উদ্যোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সার্বিক তত্ত্বাবধানে ই-টিকেটিং সহযোগী প্রতিষ্ঠান 'যাত্রী সার্ভিসেস লিমিটেডের' সঙ্গে পাইলট প্রকল্প হিসেবে প্রজাপতি পরিবহন, পরিস্থান পরিবহন, অছিম পরিবহন, নূর-ই মক্কা পরিবহন ও বসুমতিসহ মোট ৫টি কোম্পানিতে এই সুবিধা চালু করা হচ্ছে।
গতকাল এ বিষয়ে একটি চুক্তি সই করা হয়েছে।
-B
Spread the word










