কুয়েতে প্রবাসীদের ভ্রমণে লাগবে নিয়োগকর্তার অনুমতি পত্র

ঢাকাঃ কুয়েতে প্রাইভেট সেক্টর কর্মরত প্রবাসীকর্মীরা কুয়েতের বাহিরে বা বিদেশ ভ্রমণে যাওয়া পূর্বে নিয়োগকর্তার অনুমতি পত্র বা এক্সজিট পারমিট নেওয়া নতুন আইন ১ জুলাই থেকে কার্যকর করতে যাচ্ছে।
দেশটির জনশক্তি মন্ত্রণালয় বিবৃতির বরাত দিয়ে স্থানীয় একাধিক গণমাধ্যমে নতুন আইন পাসের খবর নিশ্চিত করে।
নিয়োগকর্তার অজান্তে ভ্রমণ হ্রাস, অনুমতি পত্র ছাড়াই অবৈধ ভ্রমণ রোধ এবং কর্মী ও নিয়োগকর্তাদের অধিকারের ন্যায্য ভারসাম্য নিশ্চিত করা।
দেশটির অভিবাসন ব্যবস্থা ও জনশক্তি আইন শক্তিশালী সুরক্ষায় নতুন এই আইন বাস্তবায়ন উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ।
ভ্রমণকারীর তথ্য ভ্রমণের তারিখেসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে ইলেক্ট্রনিক পরিষেবা সাহেল অ্যাপ অথবা জনশক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে নতুন এই আইনের সেবার আবেদন জমা ও এক্সজিট পারমিট বা অনুমতিপত্র গ্রহণ করতে পারবেন।
-B










