পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে ডুমুর গাছ
A
মনিটর রিপোর্ট
Published: February 12, 2023 | 12:00 AM1 min read
ইতালির একটি ডুমুর গাছ পর্যটকদের আকর্ষণে পরিণত হয়েছে। আধুনিক শহর বাকোলির কাছে অবস্থিত ‘বিয়াই’-এর ইতালীয় প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ ও উল্টোমুখী ডুমুর গাছের বোটানিক্যাল বিস্ময়ের জন্য বিখ্যাত।
এ মজবুত গাছটি একটি প্রাচীন রোমান খিলানের ছাদে বেড়ে ওঠে এবং কৌতুহল জনকভাবে ওপর থেকে নিচের দিকে, তাই এটিকে অস্বাভাবিক গাছ বলা হয় যা ছাদ থেকে মাটিতে বৃদ্ধি পায়। কেউ জানে না কিভাবে এ গাছটি এখানে এলো এবং কতদিন ধরে এভাবে বেড়ে উঠছে।
কিন্তু এর ভিন্ন বৈশিষ্ট সত্ত্বেও একটি জিনিস নিশ্চিত যে, গাছটি প্রতি বছর পেরিয়ে যাওয়ার সাথে সাথে শক্তিশালী হচ্ছে এবং কখনও কখনও এটিতে ডুমুরও ধরে।
-B
Spread the word










