অবশেষে ভারতে অবতরণ করল সেই উড়োজাহাজ

অবশেষে ভারতে অবতরণ করেছে আলোচিত সেই উড়োজাহাজটি। ফ্রান্স থেকে নিকারাগুয়ায় যাওয়ার কথা থাকলেও মানবপাচার হচ্ছে এমন অভিযোগে শেষ পর্যন্ত তা ভারতীয় বিমানবন্দরে অবতরণ করে।
এয়ারবাস এ৩৪০ উড়োজাহাজটি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই থেকে নিকারাগুয়ার উদ্দেশে রওনা দিয়েছিল। গত ২১ ডিসেম্বর জ্বালানি নেওয়ার জন্য উড়োজাহাজটি ফ্রান্সের ভাত্রি বিমানবন্দরে অবতরণ করে। কিন্তু এর পরপরই একটি অজ্ঞাত সূত্র থেকে বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করে বলা হয়, উড়োজাহাজটিতে মানবপাচারের শিকার কেউ কেউ থাকতে পারে। এ খবর পাওয়ার পরই যাত্রীসহ উড়োজাহাজটিকে বিমানবন্দরে আটকে দেয় ফ্রান্স কর্তৃপক্ষ।
২৭৬ জন যাত্রী নিয়ে ৯ ঘণ্টার যাত্রা শেষে ভারতের মুম্বাইয়ের পৌঁছেছে উড়োজাহাজটি। উড়োজাহাজটিতে মোট ৩০৩ জন ছিল। আবেদনের ভিত্তিতে কয়েকজনকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে ফ্রান্স।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, মঙ্গলবার ভোর চারটার দিকে উড়োজাহাজটি অবতরণ করে। ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা দেওয়া হয়নি।
- -B










