কুয়াশায় ব্রিটেনে উড়োজাহাজ চলাচল ব্যাহত
A
মনিটর রিপোর্ট
Published: December 29, 2024 | 12:00 AM1 min read

লন্ডনঃ নিরাপত্তার কারণে শনিবারও (২৮ ডিসেম্বর) ব্রিটেনের বিভিন্ন বিমানবন্দরে সাময়িকভাবে উড্ডয়ন নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
ঘন কুয়াশার কারণে আগেরদিন শুক্রবার (২৭ ডিসেম্বর) ব্রিটেনের প্রধান বিমানবন্দরগুলোতে উড়োজাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে।
এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্তৃপক্ষ (এনএটিএস) জানায়, লন্ডনের হিথরো, গ্যাটউইক এবং ম্যানচেস্টার বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন ও ল্যান্ডিং বাধাগ্রস্ত হয়। কিছু ফ্লাইট বাতিল করতে হয়। আর অনেক ফ্লাইট কয়েক ঘণ্টা দেরিতে অবতরণ করে।
নিরাপত্তার কারণে শনিবারও ব্রিটেনের বিভিন্ন বিমানবন্দরে সাময়িকভাবে উড্ডয়ন নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এনএটিএস এক বিবৃতিতে জানায়, বিমানবন্দরগুলোর পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। যাত্রীদের ফ্লাইটের স্ট্যাটাস চেক করার পরামর্শ দেয়া হয়েছে।
-B
Spread the word










