শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু
A
মনিটর রিপোর্ট
Published: May 15, 2023 | 12:00 AM1 min read
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সোমবার (১৫ মে) সকাল থেকে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। অভ্যন্তরীণ রুটের ফ্লাইটসহ দুবাই ও শারজাহ থেকে নির্ধারিত ফ্লাইটগুলো ইতিমধ্যে শাহ আমানতে এসে পৌঁছেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তসলিম আহমেদ জানান, সোমবার (১৫ মে) সকাল থেকে শাহ আমানতের অপারেশন পুরোপুরি শুরু হয়েছে। নির্ধারিত ফ্লাইটগুলো আসা যাওয়া করছে।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় মোখা’র কারণে শনিবার (১৩ মে) সকাল ৬টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করেছিলো বিমান চলাচল কর্তৃপক্ষ। শুক্রবার রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড় মোখার কারণে আবহাওয়া অধিদপ্তর ৮ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার (১৩ মে) সকাল ৬টা থেকে রোববার (১৪ মে) দিনগত রাত ১২টা পর্যন্ত ফ্লাইট ওঠানামা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।
-B
Spread the word










