মালদ্বীপের মাফুশি দ্বীপে ভাসমান ওয়াটার পার্ক
মাফুশি দ্বীপ মালদ্বীপের বৃহত্তম এবং সবচেয়ে সুন্দর দ্বীপগুলোর মধ্যে একটি।
মালে বিমানবন্দর থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে কাফু অ্যাটলে অবস্থিত। এই দ্বীপে ২৭০০ জনেরও বেশি লোক বাস করে। দ্বীপটি পর্যটকদের জন্য একটি সুন্দর গন্তব্য যা জীবনধারা এবং সুবিধার মধ্যে একটি নিখুঁত ভারসাম্য বজায় রাখেতে পারে। মালে বিমানবন্দর থেকে এই দ্বীপে স্পিডবোটে চড়ে যেতে সময় লাগে মাত্র ৪৫ মিনিট এবং যাত্রাপথে এর মনোমুগ্ধকর সৌন্দর্যের উপভোগ্যময় করে তুলবে।
গত মঙ্গলবার (৭ জুন)এক বিবৃতিতে স্থানীয় গণমাধ্যমকে মাফুশি কাউন্সিলরের সভাপতি হাসান সালাহ জানান যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মালদ্বীপের কে মাফুশি আইল্যান্ডে স্থানীয় নাগরিক এবং পর্যটকদের জন্য ভাসমান ওয়াটার পার্ক বা জল পার্ক খোলা হবে।
ঈদের ছুটির প্রথম তিন দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওয়াটার পার্ক খোলা থাকবে। পার্কটি সব বয়সের মানুষের জন্য উন্মুক্ত থাকবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে লাইফগার্ড থাকবে। তিনি আরো জানান, ওয়াটার পার্কটি মালদ্বীপের জনপ্রিয় ধোনমানিক স্কাইভিউ রেস্তোরাঁ দ্বারা স্পনসর করা হয়েছে। পার্কটির আয়তন ৪৫০০ বর্গফুটের বেশি প্রসারিত হবে এবং এটি মাফুশি শিশু পার্ক ‘মাফাহিভাথি’র কাছে সমুদ্রের সাথে সংযোগ বিশিষ্ট হবে।
যেহেতু ঈদের ছুটি প্রায় পাঁচ দিন স্থায়ী হবে, তাই তিনি অনুমান করছেন দ্বীপটিতে স্থানীয় ও বিদেশী পর্যটক মিলে প্রায় ৮ হাজার দর্শনার্থীর আগমন হবে। মাফুশি দ্বীপটি স্থানীয় পর্যটকদের জন্য মালদ্বীপের সবচেয়ে জনপ্রিয় দ্বীপ এবং তাদের একাধিক ওয়াটার স্পোর্টসের ব্যবসাও রয়েছে।
দ্বীপটিতে ১,৬০০ পর্যটকের জন্য বিলাসী শয্যা রয়েছে এবং কিছু গেস্টহাউজ ইতোমধ্যেই ঈদের ছুটির জন্য বুক করা হয়েছে। মাফুশি কাউন্সিলর বলেন, ঈদে পর্যটকদের জন্য দ্বীপে এবং বাইরে চব্বিশ ঘণ্টা ভ্রমণের সুবিধার সাথে নিরাপত্তা ব্যবস্থাও করেছেন।
-B










