শ্রীলঙ্কায় অনির্দিষ্টকালের জন্য চলাচল বন্ধ করল ফ্লাইদুবাই
A
মনিটর রিপোর্ট
Published: July 13, 2022 | 12:00 AM1 min read

পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত শ্রীলঙ্কার কলম্বোতে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা ফ্লাইদুবাই তাদের কর্মকাণ্ড বন্ধ করেছে।
১২ জুলাই সংস্থাটির একজন মুখপাত্র এ কথা বলেছেন।
মুখপাত্র বলেছেন, আমরা অব্যাহতভাবে শ্রীলঙ্কা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে মনিটরিং করে যাবো।
এই উড়োজাহাজ সংস্থাটির ফ্লাইটের যেসব যাত্রী টিকেট কেটেছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং টাকা ফেরত দেয়া হবে।
অন্যদিকে আবু ধাবির ইতিহাদ এয়ারওয়েজ এই পন্থা অবলম্বন করেনি। তারা বলেছে, ভারতের কোচিন আন্তর্জাজিত বিমানবন্দরে তাদের কিছু সার্ভিস বন্ধ করা হবে। ইতিহাদও শ্রীলঙ্কা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে মনিটরিং করছে বলে জানা গেছে।
-B
Spread the word










