তুরস্কে বিদেশী পর্যটক বেড়েছে ৮৫ শতাংশ
A
মনিটর রিপোর্ট
Published: December 31, 2022 | 12:00 AM1 min read

তুরস্কে বিদেশী পর্যটকদের আনাগোনা বেড়েছে। চলতি বছরের প্রথম ১১ মাসে দেশটি ভ্রমণ করেছে ৪ কোটি ২২ লাখ পর্যটক।
এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৮৪ দশমিক ৮ শতাংশ বেশি। কালচার অ্যান্ড ট্যুরিজম মন্ত্রণালয় জানিয়েছে, মহামারীর মধ্যে ২০২০ সালের প্রথম ১১ মাসে তুরস্ক ভ্রমণ করেছিল ১ কোটি ২০ লাখ বিদেশী। ২০২১ সালে এ সংখ্যা ছিল ২ কোটি ২৮ লাখ।
তুর্কির সবচেয়ে বিখ্যাত ও জনবহুল শহর ইস্তানবুল বিদেশী দর্শনার্থী আকর্ষণেও শীর্ষে রয়েছে। জানুয়ারি-নভেম্বর সময়ে ১ কোটি ৪৭ লাখ বিদেশী পর্যটক শহরটি ভ্রমণ করেছে। দর্শনার্থী আকর্ষণে দ্বিতীয় অবস্থানে আছে তুরস্কের রিসোর্ট শহর আন্টালিয়া।
-B
Spread the word










